এডসেন্স এর মাধ্যমে ইনকাম করা সম্ভব এমন ১০ টি ওয়েব সাইট কি কি
- ব্লগার(Blogger)
- ওয়ার্ডপ্রেস(Wordpress)
- উইক্স(Wix)
- স্কয়ারস্পেস (Squarespace)
- গুগল সাইটস(Google Sites)
- জুমলা(Joomla)
- ড্রুপাল(Drupal)
- উইবলি(Weebly)
- YoFan
- Heylink.me
নিচে একটি প্রফেশনাল ওয়েব সাইট নির্মাণের নিমিত্তে সাইট বিল্ডার্স সমূহ নিয়ে বিস্তারিত পদ্ধতি ও কলা-কৌশল সম্পর্কে আলোচনা করা হলো।
এডসেন্স এর মাধ্যমে টাকা আয়ের সঠিক নিয়ম ও নির্দেশনা কি হতে পারে।
যদিও অনলাইনে বিভিন্ন ধরনের অর্থ ইনকামের ওয়েব সাইট রয়েছে । আবার, নিচের দশটি ওয়েব সাইট গুগল এডসেন্স এর মাধ্যমে এড শো করেও টাকা আয় করা সম্ভব। হয়তো কারো জানা থাকলেও এ ওয়েব সাইট গুলো নিয়ে এত বেশি জানা নেই। তবে বিশেষ করে রিডাইরেক্ট ইস্যু এড়ানোর জন্য কাস্টম ডোমেন ও পেইড হোস্টিং প্যানেল সংযুক্ত করা অত্যাবশ্যক।
নিচে এই দশটি সাইট কি কি, কিভাবে, কোথায় নিজস স্বকীয়তা ও সৃজনশীল মনোভাব দিয়ে প্রকাশক তার প্রকাশনার বিভিন্ন প্রযুক্তি ও কলাকৌশল দেখায় আজ সেগুলো নিয়েই সুন্দর ভাবে লিপিবদ্ধ করা হলো।
ব্লগার (Blogger):
Blogger হলো Bigginers দের জন্য একটি জনপ্রিয় এবং সম্পূর্ণ ফ্রি ব্লগ সাইট তৈরির প্লাটফর্ম। এটা ব্লগার কর্তৃক তৈরি কৃত এডমিন বা প্রকাশক নিজের ইচ্ছে মত পরিচালনা করতে পারেন।
১৯৯৯ সালে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) চালু হয়। ২০০৩ সালে গুগল দ্বারা অধিগ্রহণ হওয়ার আগে পাইরা ল্যাবস এটি আবিষ্কার করেন। সেই থেকে এখন সারা বিশ্বে ব্যাপক ভাবে এর প্রয়োগ করা হচ্ছে। কোনো রকম কোডিং ছাড়াই এটি ব্যবহার করা হয়। এর প্রোগ্রামিং ভাষা হলো পাইথন।
আপনি এই প্লাটফর্মে আর্টিকেল লিখন , ছবি যুক্ত, ভিডিও সংযোজন,এমবেড, জাভাস্ক্রিপ্ট এবং সংশ্লিষ্ট পোস্টের কনটেন্ট Canva,Pixabay, Pixels ইত্যাদি দ্বারা তৈরি করে পোস্ট পাবলিশ করতে পারবেন।
এই সাইট বিল্ডার্সের দ্বারা ওয়েবসাইট তৈরিতে কোন সার্ভার, হোস্ট বা ডোমেন এর প্রয়োজন পড়ে না। তবে তবে কাস্টম ডোমেন ব্যবহার করাই যথোপোযুক্ত কারণ,আজকাল এই ডোমেন ছাড়া ওয়েবসাইট কোনো ভাবেই রিডাইরেক্ট হচ্ছে না। বিভিন্ন রকম ইস্যু দেখা দেয় ইনডেক্সিং নিয়ে।
ব্লগারের অন্যতম সুবিধা হলো এটার ব্যবহার সহজ, নিরাপদ এর হোস্টিং , ফ্রি SSL Certificate ফাস্ট লোডিং। এর সাইট গুগল , অন্যান্য সকল এক্সটারনাল ও ইন্টারনাল লিঙ্ক এর সাথে লিঙ্কিং করা যায় অতি সহজেই। আবার, গুগল এডসেন্স এর লিঙ্কও ম্যানুয়ালি কানেক্টিং করা যায়। আপনি ইচ্ছে করলে এখানে নিচের ব্লগ সাইট গুলো বানাতে পারেন সহজেই।
- ব্যক্তিগত ব্লগ
- টেক ব্লগ
- ট্রাভেল ব্লগ
- পোর্টফোলিও
- ভিডিও ব্লগ
- রেসিপি ব্লগ
- হেল্থ ও ফিটনেস ব্লগ
- নিউজ বা পোর্টাল ব্লগ
- লাইফ স্টাইল ব্লগ
- শিক্ষামূলক ওয়েবসাইট
- টিউটোরিয়াল ব্লগ
এর SEO বান্ধব সেটিংস,gooyaabitemplates থেকে প্রাপ্ত Mobile Friendly Template বা Theme এর HTML সংযুক্ত করণ একে আরো সহজ করে দিয়েছে। ব্লগার নতুন দের কাছে ইনকামের একমাত্র নির্ভরযোগ্য ও কার্যকরী প্লাটফর্মে পরিণত হয়েছে।
ওয়ার্ডপ্রেস (Wordpress):
ওয়ার্ডপ্রেস হলো বিশ্বের একমাত্র নাম্বার ওয়ান কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (SMS ), এর মাধ্যমে প্রোগ্রাম জ্ঞান ব্লগ তৈরি করা যায়। ওয়ার্ডপ্রেস ২০০৩ সালে Matt Mullenweg এবং Mike Little এই দুজন তৈরি করেন। এটি অপেন সোর্স সফটওয়্যার হওয়ায় ফ্রি ব্যবহৃত হয়।
এর সাহায্যে সহজে নিচের ওয়েবসাইট গুলো বানানো যায়।
- ব্লগ সাইট
- ই কমার্স স্টোর
- অনলাইন স্টোর
- টেক ব্লগ
- ট্রাভেল ব্লগ
- ব্যক্তিগত পোর্টফোলিও
- ভিডিও ব্লগ
- রেসিপি ব্লগ
- হেল্থ ও ফিটনেস ব্লগ
- নিউজ বা পোর্টাল ব্লগ
- লাইফ স্টাইল ব্লগ
- শিক্ষামূলক ওয়েবসাইট
- টিউটোরিয়াল ব্লগ
ওয়ার্ডপ্রেসের সুবিধা:
ওয়ার্ডপ্রেসের অসুবিধা:
এডমিন গণ যদি টেকনিক্যালি অপারগ,অপেশাদার বা অদক্ষ হন;তবে ওয়েব সাইট কাস্টমাইজেশন করতে,রূপ, নকশা, গঠন, সুনির্দিষ্ট কাঠামো দিতে , আকর্ষণীয় এবং প্রফেশনাল লুক সৃষ্টি করতে নানাবিধ সমস্যায় পরেন।
শেষকথা, Practice makes a man perfect. আবার failures are the pillars of success.তাই ওয়ার্ডপ্রেস নিয়ে নিয়মিত অনুশীলন, চর্চা করুন। মানুষের কাছে সমস্যার কিছুই নেই। একদিন সফল হবেনই হবেন। একদিন আমি, আপনি একজন সফল কন্টেন্ট রাইটার ও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি লাভ করবো।
উইক্স (Wix):
এর নির্মাতা হলেন Drag-and-Drop.এই ওয়েব সাইট কোডিং সমৃদ্ধ। আমাদের কারো কারো হয়তো কোডিং সম্পর্কে অতটা জ্ঞান ও ধারণা নেই। কিন্তু এতে কোডিং ধারণা ছাড়াই একটি প্রফেশনাল মানের ওয়েব সাইট তৈরি করা যায়।
এটা জনপ্রিয় ক্লাউড-ভিত্তিক ওয়েব সাইট তৈরির প্লাটফর্ম । ইহা ২০০৬ সালে Wix.com Ltd নামে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি লক্ষ লক্ষ ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠান তাদের দরকারে ওয়েব সাইট তৈরির জন্য এই WIX.com ব্যবহার করছেন। আবার এতে গুগল এডসেন্স এর এড কোডও সংযুক্ত করা সহজ।
WIX এর প্রধান প্রধান সুবিধা গুলো:
১.Drag-and-Drop Editor
এর প্রধান প্রধান সুবিধা গুলো হলো এর Drag-and-Drop editor , আপনি ল্যাপটপ, ট্যাবলেট বা ডেস্কটপ ইত্যাদির মাউস এর মাধ্যমে যে কোন টেক্সট,ইমেজ,ছবি,ভিডিও বাটন চেপে ধরে টেনে নিয়ে সরাসরি ওয়েব সাইটে সংযুক্ত করতে পারবেন।
২.Ready-Made Theme or Template
এখানে আপনি ডিজাইন করার জন্য শত শত ফ্রি Theme বা Template খুঁজে পাবেন। আপনি ইচ্ছে করলে নিচের যে কোন একটি ওয়েব সাইট তৈরি করতে পারেন। ঝটপট তৈরি করে নিন-
- Business Website
- Blog Website
- Portfolio Website
- Online Store Website
- Restaurant Website
- Educational Website
৩.Mobile-Friendly and Responsive Design
WIX দ্বারা তৈরি কৃত ওয়েব সাইট টি স্বয়ংক্রিয় ভাবে Mobile Friendly এবং Responsive Design এ রূপান্তরিত হয়। এর জন্য অন্য কোন টুলস এর উপর নির্ভর করতে হয় না এবং তা মোবাইল, ট্যাবলেট,ফ্যাবলেট, ভেস্কটপ ইত্যাদিতে আকর্ষণীয় দেখায়।
৪.SEO Builder Tools
এর সাথেই SEO Tools Builder সংযুক্ত থাকায় ওয়েব সাইট কে খুব দ্রুত সার্চ ইঞ্জিন এ পৌঁছিয়ে দিয়ে সার্চ র্যাংকে টপ-লিঙ্ক-লিস্টে নিয়ে যায়।
৫.E-commerce System
প্রথমেই বলা হয়েছে যে WIX.com এর সাহায্যে, Online Store Website তৈরি করতে পারা যায় সহজেই। আপনি যার মাধ্যমে Online Store পরিচালনা করতে পারেন। আপনি এতে দ্রব্য বা পণ্য যুক্ত করে অনলাইনের মাধ্যমে পেমেন্ট নিতে পারেন। পণ্যের মান ঠিক রাখতে অফার বা ডিসকাউন্ট কুপন পদ্ধতি চালু রাখতে পারেন।
৬.Blogging Facilities
WIX এর মাধ্যমে সহজেই ব্লগ তৈরি করা যায় তবে তা ফ্রি নয় Paid .এতে ব্লগ সম্পর্কিয় ফিচার রয়েছে। রয়েছে Categories, Tags , Comment System, SEO Optimization ও পাবলিশ করার সিডিউল নির্ধারণ।
WIX দ্বারা তৈরি কৃত ওয়েব সাইটের বিশেষ সুযোগ-সুবিধা:
- এতে Meta Title ও Description থাকায় সহজেই সংযুক্ত করা সম্ভব।
- এতে Custom URL ও সঠিক ভাবে কাজ করে।
- XML Sitemap সংযুক্ত থাকায় Sitemap এর জন্য চিন্তা করতে হয় না।
- রোবোট যাতে ঠিক ভাবে কাজ করে এর জন্য Robots.txt Management দেওয়াই আছে।
- Google Search Console Integration Option টিও সঠিক নিয়মে হয়।
- আকৃতি ও গঠন এর জন্যেও Structured Data Support করে থাকে।
- কোডিং ধারণা ও জ্ঞান ছাড়াই একটি প্রফেশনাল ওয়েব সাইট তৈরি করা সম্ভব।
- দ্রুত ও সহজে ওয়েব সাইট তৈরি করে সেটআপ করা যায়।
- রেসপন্সিভ ডিজাইন ও টেমপ্লেট Wix থেকে নিয়ে Customizetion করা যায়।
- তৈরি কৃত ওয়েব সাইট SEO-Friendly হওয়ায় সকল ভার্সনে আকর্ষণীয় দেখায়।
- Hosting ও SSL Certificate সংযুক্ত থাকায় এটা অনেক নিরাপদ।
- ২৪/৭ সাপোর্ট সুবিধা রয়েছে যা এক সেকেন্ডও নিষ্ক্রিয় থাকে না।
Wix এর কতিপয় অসুবিধা:
- ফ্রি প্ল্যানে Wix এর বিজ্ঞাপন দেখা যায় ফলে বিরক্ত লাগে।
- Template বা Theme পরিবর্তন করা অত্যন্ত কঠিন।
- কাস্টমাইজেশনের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকার ফলে সাইট টি অসম্পূর্ণ মনে হয়।
- এত প্রিমিয়াম প্ল্যান থাকায় খরচ কিছুটা বেশি।
তবে আপনি যদি মনে করেন যে, আপনি বেশি বেশি খরচ করে আপনার ওয়েব সাইটের র্যাংক ও Traffic বাড়িয়ে গুগল এডসেন্স এপ্রুভাল পান তাহলে আপনি চালিয়ে যেতে পারেন।
স্কয়ারস্পেস (Squarespace):
এই ওয়েব সাইট টি All-in-One বা Hosting Platform হিসেবে পরিচিত। এটা ফের আবার কোন Programming Knowledge ছাড়াই একটি প্রফেশনাল মানের Website, Blog, Portfolio , Online Store ইত্যাদি ধরনের ওয়েব সাইট বানানো যায়।
এটি ২০০৩ সাল থেকে বিশ্বে একটি জনপ্রিয় ওয়েব সাইট বিল্ডার প্লাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। এটি Anthony Casalena ওয়েব সাইট তৈরির প্লাটফর্ম হিসেবে রূপ দেন।
স্কয়ারস্পেস (Squarespace) এর সুবিধা গুলো:
১.Drag-and-Drop
এর প্রধান সুবিধা গুলো হলো এর Drag-and-Drop editor , আপনি ল্যাপটপ, ট্যাবলেট , ফ্যাবলেট বা ডেস্কটপ ইত্যাদির মাউস এর মাধ্যমে যে কোন টেক্সট, ইমেজ, ছবি , ভিডিও বাটন চেপে ধরে টেনে নিয়ে সরাসরি ওয়েব সাইটে সংযুক্ত করতে পারবেন।
২.Premium Theme or Template
Squarespace এ শত শত রেসপন্সিভ ও মোবাইল ফ্রেন্ডলি Template বা Theme থাকলেও সেগুলো প্রিমিয়াম বা পেইড যেগুলো সাধারণত নিচের সাইট গুলো তৈরির কাজে ব্যবহার করা হয়।
- Blog Website
- Business Website
- Portfolio
- E-commerce ওয়েব সাইট
Squarespace ওয়েব সাইটেে বিভিন্ন রকম ফ্যাসিলিটিজ বিদ্যমান।
- Mobile-Friendly and Responsive Design
- SEO Builder Tools
- E-commerce System
- Blogging Facilities
- Safety arrangements
ব্যতিক্রম কিছু Tools লক্ষ্য করা যায়:
এই ওয়েব সাইটটিতে Fast Loading Website, Free Hosting and SSL Certificate, DDos Protection, Safer Hosting Ready-Made Update, কাস্টম কোড ব্লকের সাহায্যে সহজেই Google Adsense Coad বসানো যায়।
কিছু অসুবিধা দেখা যায়:
- একেবারেই ফ্রি নয়
- Customizetion এর দিক থেকে WordPress থেকে তুলনায় কম
- তৃতীয় পক্ষের Plugin নেই বললেই চলে
- Hi Quality ফিচারের জন্য Hi Rated Plan দরকার লাগে
উন্নত ফিচারের জন্য উচ্চমূল্যের প্ল্যান প্রয়োজন তবে উন্নত SEO. নিরপত্তা, ফ্রি Hosting ও SSL certificate , প্রিমিয়াম ডিজাইন এর জন্য আপনি Squarespace এর মাধ্যমে ওয়েব সাইট তৈরি করে এডসেন্স এপ্রুভাল পেতে পারেন।
Google Sites:
এটি হলো Google এর নিজস্ব একটি ফ্রি ওয়েব সাইট । এই সাইটে শুধুমাত্র ল্যাপটপ, ট্যাবলেট, ডেস্কটপ এর মাউস চেপে ধরে টেনে টেনে টেক্সট, ইমেজ, ভিডিও ,লিঙ্ক কপি করে নির্মিত সাইটে বসানো হয়। এই সাইটের মাধ্যমে আপনি নিম্নোক্ত ক্যাটাগরির ওয়েবসাইট তৈরি করতে পারেন।
- ব্যক্তিগত সাইট
- শিক্ষামূলক সাইট
- ব্যবসায়িক সাইট
- পোর্টফোলিও
- মার্কেটিং সাইট
এখানে আপনি গুগল ম্যাপ, গুগল Sheets , গুগল Docs , গুগল Slides , গুগল ফর্ম, গুগল Drive ইত্যাদি সংযুক্ত করতে পারবেন।
এই সাইট বিল্ডার্সের সুবিধা সমূহ:
- এতে হোস্টিং ও SSL Certificate ফ্রি
- কাস্টম ডোমেন সংযুক্ত করা যায়
- সাইট আপডেট করতে একজন দক্ষ প্রকাশক লাগে
- মোবাইল, ট্যাবলেট ও ডেস্কটপ ফ্রেন্ডলি
- শিক্ষার্থী দের জন্য খুবই উপযোগী
- এতে CPA ও Affiliate Marketing করা যায়
- আলাদা কোন সফটওয়্যার ইন্সটল করতে হয় না
- এতে এডসেন্স ও এমবেড কোড বসানো যায়
Google Sites এর সীমারেখা:
- এর SEO কাস্টমাইজেশন নেই বললেই চলে
- এতে Wordpress এর মত কোন Plugin নেই
- ই-কমার্স কোন ফিচার নেই
- HTML,CSS,Javascript এর প্রয়োগ নেই
- ডিজাইন কাস্টমাইজ করা খুব কঠিন
জুমলা(Joomla):
এটি হলো Wordpress এর মত একটি জনপ্রিয় ।এর Open Source Content Management Systems (CMS) অত্যন্ত পাওয়ারফুল। এটিতে কোন প্রোগ্রামিং নলেজ বা ধারণা লাগে না এবং এটার সিস্টেম ফ্রি সিস্টেম । জুমলা PHP ভাষায় নির্মিত। এটি MYSQL Data Base ব্যবহার করে।
জুমলা ২০০৫ চালু হলেও বর্তমানে এটি বিখ্যাত ডেভেলপার দের মাঝে পপুলার হয়ে উঠেছে। এর দ্বারা যে সব ওয়েব সাইট তৈরি করা যায় তা নিচে দেয়া হলো:
- ব্লগ সাইট
- নিউজ পোর্টাল
- কর্পোরেট পোর্টাল
- E-Commerce স্টোর
- এডুকেশনাল সাইট
- সরকারি ও NGO Site
- Business সাইট
- কমিনিউটি পোর্টাল
- ফোরাম
- Apps বা ওয়েব আপ্লিকেশন
Joomla এর সুবিধা সমূহ:
- এটি সম্পূর্ণ ফ্রি,ইচ্ছে মত কাস্টমাইজ করতে পারেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য বিভিন্ন ধরনের বিল্ড ইন সুবিধা পাবেন
- এর কাস্টমাইজেশন SEO Friendly
- Meta description ও Meta Keywords সংযুক্ত
- এটি Mobile Responsive হাওয়াতে মোবাইল, ট্যাবলেট ও ডেস্ক টপেও মানিয়ে যায়
- হাজার হাজার ফ্রি ও প্রিমিয়াম থিম বা টেমপ্লেট থাকায় নিজের মতো করে ডিজাইন করা যায়
- Extentions অপশন থাকায় ওয়েবসাইট টিকে বাড়ানো যায়
জুমলা ব্যবহারে অসুবিধা:
Wordpress এর তুলনায় অনেক বেশি জানতে হয়। উন্নত Examples ও Theme paid ভার্সন অনেক সময় ছোট ব্লগে অসুবিধা দেখা দেয়।
How to earn money from facebook reels-2026
শেষে এই কথাটা না বললে নয় আমরা যারা ব্লগার বা ওয়ার্ডপ্রেসে কাজ করছি তাদের কাছে এটি একটি শক্তিশালী ও বড় ধরণের ওয়েবসাইট বিল্ডার্স।
ব্লগার, ওয়ার্ডপ্রেস, উইক্স, স্কয়ারস্পেস, গুগল সাইটস, জুমলা, ড্রুপাল, উইবলি, YoFan এবং Heylink.me এর SSL, SEO ও Customizetion এ তুলনা-মূলক গুণ ও মানে পার্থক্য:Website SSL SEO Customizetion Blogger ফ্রি ভালো সীমিত WordPress ফ্রি/পেইড অত্যন্ত উন্নত খুব বেশি Wix ফ্রি ভালো ভালো Square
Space ফ্রি ভালো মাঝারি Google Sites ফ্রি সীমিত কম Joomla ফ্রি/পেইড উন্নত বেশি Drupal ফ্রি/পেইড অত্যন্ত উন্নত অত্যন্ত বেশি Weebly ফ্রি ভালো মাঝারি
YoFan ফ্রি সীমিত
কম Heylink.me ফ্রি সীমিত
কম
Space
ড্রুপাল(Drupal):
Drupal একটি নিরাপদ Content Management Systems (CMS). এর দ্বারা বড় বড় ওয়েবসাইটে তৈরি করা যায়। এটি PHP ভাষা দ্বারা গঠিত এবং Open-Source লাইসেন্স এর অধীনে ফ্রিতে ব্যবহার উপযোগী।
Drupal ২০০১ সালে Dries Buytaert সৃষ্টি করেন।এটির এমনি যে ইউজারদের কোডিং ধারণা না থাকলেও ওয়েবসাইটে দেখভাল করার ফ্যাসিলিটি দিয়ে থাকে। এরই ফাঁকে ডেভেলপার গণ তাঁদের অসম্পূর্ণ কাস্টমাইজের কাজ গুলো সেরে নেন।
কারণ, এর রয়েছে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা ও বিশাল পরিশীমায় পরিচালনা করার সক্ষমতা। এর দ্বারা যে যে ওয়েবসাইট তৈরি করা যায়:
- ব্যক্তিগত ওয়েবসাইট
- সরকারি ওয়েবসাইট
- NGO এর ওয়েবসাইট
- শিক্ষা মূলক ওয়েবসাইট
- নিউজ পোর্টাল
- কর্পোরেট ওয়েবসাইট
- ই-কমার্স স্টোর
- Social Community Platform বিষয়ক
- এপস বা ওয়েব এপ্লিকেশন
ড্রুপাল এর বহুল সুবিধা লক্ষ্য করা যায়:
- এর Open-Source Caod License প্রাপ্ত
- এটিতে সম্পূর্ণ ফ্রিতে কাজ করা যায়
- এর নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী ও নিরাপদ
- এটার কাস্টম URL Structured, Meta Tag, XML Sitemap , Https Redirect ,Schema Markup Integration হওয়ায় SEO Friendly
- Responsive Design হওয়াতে ল্যাপটপ ,ট্যাবলেট, ডেস্কটপে সুন্দর ভাবে মানিয়ে যায়
- এর বিল্ড-ইন বহুভাষিক বলে একাধিক ভাষায় কন্টেন্ট এর টেক্সট লেখা সম্ভব
- এটি বড় বড় ওয়েবসাইট চালাতে সক্ষম
- এতে ব্লগ পোস্টে আর্টিকেল ছাড়াও ইমেজ গ্যালারি, ভিডিও, নিউজ ইত্যাদি পরিচালনা করা খুবই সহজ
- ড্রুপাল ওয়েবসাইটে Module এর সাহায্যে বেশি বেশি ফিচার প্রয়োগ করা যায়
এর কিঞ্চিত অসুবিধাও পরিলিক্ষত হয়:
- নতুন ইউজারদের কাছে কিছুটা কঠিন
- ওয়ার্ডপ্রেসের চেয়ে সেটআপ কঠিন লাগে
তবে Wordpress এর তুলনায় এটির ব্যবহার ও প্রয়োগ কঠিন মনে হলেও এটি নিরাপদ, নমনীয় ও সৃজনশীল। এটি বর্তমানে অনেক ওয়েব সাইটকে সময়ের সাথে তাল মিলিয়ে ওয়ার্ডপ্রেসের সমান জায়গা দখল করে আছে।
উইবলি(Weebly):
নতুনদের কাছে এটি একটি সহজ ইন্টারফেজ সমৃদ্ধ আদর্শ সাইট। এটি প্রোগ্রামিং ছাড়াই Content Management Systems (CMS) দ্বারা পরিচালিত একটি ওয়েবসাইট।
এর Drag-and-Drop Editor এটিকে আরো সহজ করে দিয়েছে। এতে টেক্সট, ইমেজ, ছবি, ভিডিও, বাটন, ফর্ম ও মানচিত্র সহজেই Drag-and-Drop Editor এর সাহায্যে ট্যাবলেট, ল্যাপটপ ও ডেস্কটপে সংযুক্ত করা যায়।
এটি ২০১৮ সালে Square কর্তৃক অধিকরণ লাভ করে ফলে ই-কমার্স সুবিধা গুলো দ্রুত অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে। এর বিল্ড-ইন ফিচার যুক্ত থাকায়, বিভিন্ন Ready-Made টেমপ্লেট বা থিম কাস্টমাইজ করিয়ে একে আরো পেশাদার ওয়েবসাইটে রূপান্তরিত করেছে।
এই উইবলি সাইট দ্বারা সহজেই নিচের ওয়েবসাইট সমূহ তৈরি করা যায়:
- ব্যক্তিগত ব্লগ
- ব্যবসায়িক ওয়েবসাইট
- অনলাইন স্টোর
- এডুকেশনাল ওয়েবসাইট
- পোর্টফোলিও
- ইভেন্ট ওয়েবসাইট
- প্রতিষ্ঠান বা এনজিও এর ওয়েবসাইট
Weebly ওয়েবসাইট এর সুবিধা সমূহ:
- সাইট টি SEO Tools সমৃদ্ধ
- Meta Description পেস্ট করা সহজ
- SEO Friendly URL যোগ করা
- Custom Page Title সংযুক্ত করণ
- Sitemap Support দিয়ে থাকে
- ফ্রি হোস্টিং সেবা পাওয়া যায়
- SSL Certificate প্রাপ্ত রিডাইরেক্ট URL
এর বিভিন্ন অসুবিধাও আছে:
- কাস্টমাইজেশন করা কঠিন
- উন্নত ফিচার যোগ করতে পেইড প্ল্যান প্রয়োজন
- থিম পরিবর্তনে সমস্যায় পরতে হয়
আমাদের উদ্দেশ্য হচ্ছে, যে কোন ওয়েবসাইট বানিয়ে তা সম্পূর্ণ সেটিংস, ডিজাইন, কাস্টমাইজ বা SEO করে সেটিকে এডসেন্স এর জন্য এপ্লাই করে তা এপ্রুভাল পাওয়া। আবার,আপনি এতে Adsense এর HTML বা CSS Coad বসিয়ে সহজে বিজ্ঞাপন প্রদর্শন করাতে পারবেন।
YoFan:
এটি হলো ব্যবহার কারীদেরকে টেক্সট, কনটেন্ট, পোস্ট, ইমেজ, ছবি, ভিডিও , লিঙ্ক শেয়ারিং করে আমন্ত্রণ বা জানানোর একটি ওয়েবসাইট। বিশেষ করে এ ওয়েবসাইট টি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার, ইনফ্লুয়েন্সার,এফিলিয়েট ও CPA মার্কেটারদের জন্য তৈরি করা হয়।
আবার এ সাইট দ্বারা WebStoryও এর লিঙ্ক যুক্ত করে ইউজার দের জানানো হয়। এখানে যে সব লিঙ্ক এর সাথে সংযুক্ত করা যায় তা নিচে দেয়া হলো:
- YouTube
- Raddit
- Telegram
- Skype
- Medium
- Gumtree
- Reels
- Vlog
উপরের প্রোফাইল লিঙ্ক গুলোর মাধ্যমে ডিউজ , ট্রাফিক বৃদ্ধি করে গুগল এডসেন্স এর ইনকাম বাড়িয়ে নেওয়া যায়। এতে Flower Button থাকে যা আপনার YoFan প্রোফাইল এর ফলোয়ার বাড়িয়ে নিতে সাহায্য করে।
YoFan Profile তৈরির সুবিধা:
- ফ্রিতে এর প্রোফাইল তৈরি করা যায়
- এর ইন্টারফেজ ব্যবহার করা খুবই সহজ
- এই সাইট এডসেন্সের সঙ্গে যুক্ত করা সহজ
- নিজেকে টেক্সট, ছবি, ভিডিও তেই প্রকাশ করা
শেষে মনে রাখা দরকার, এডসেন্স এপ্রুভাল এর নীতিমালা, মনিটাইজেশন শর্তাবলী, পেমেন্ট সিস্টেম পূরণ করে বারবার যাচাই করুন। যে সাইটের উপর ভিত্তি করে আপনার ডিউজ ও ট্রাফিক যত বেশি আনতে পারেন সেই ওয়েবসাইট টি যেন ইউজার ফ্রেন্ডলি ও সহায়ক ভূমিকা পালন করে। এতে আপনি একজন ওয়েবসাইট ডেভেলপার হিসেবে দৃষ্টান্ত রাখতে পারবেন।
Heylink.me:
এটি হলো Link-in-Bio Platform যা ইউজার দের একটি ওয়েবসাইট লিঙ্কের মাধ্যমে একাধিক লিঙ্কে সংযুক্ত হওয়ার সুবিধা থাকে। যেখানে একজন ভিউয়ার বা ইউজার ওয়েবসাইটে দেওয়া বিভিন্ন লিঙ্কে ক্লিক করে করে তাদের প্রয়োজন মত বিভিন্ন ভাবে উপকৃত হন। তাদের জানার আগ্রহ এত বেড়ে যায় যে, তারা আরো অনেক বেশি জানতে চান।
এখানে আমার একটি ওয়েবসাইট ক্রিয়েট করা আছে যা ক্লিক করলে অনেক উপকৃত হবেন। এই ওয়েবসাইটে ১০০ টি লিঙ্ক সংযুক্ত করা যায়।
আপনি এই ওয়েবসাইটে যে সমস্ত লিঙ্ক বা প্রোফাইল সংযুক্ত করবেন তা নিচে একটি তালিকা দেওয়া হলো।
- Blog SIte
- Online Store
- Affiliate Link
- CPA Marketing Link
- TikTok
- YouTube
- Raddit
- Telegram
- Skype
- Medium
- Gumtree
- Shutterstock Contributor
Heylink.me এর সুবিধা:
- ফ্রি বা পেইড কাস্টম ডিজাইন করা যায়
- কাস্টম ডোমেন সংযুক্ত করা একেবারেই সহজ
- নিজের ইচ্ছে মত থিম কাস্টমাইজ করা
- ওয়েবসাইটে বিভিন্ন ব্র্যান্ড বা স্টাইল দেয়া যায়
- ক্লিক,ভিজিটর, ট্রাফিক দেখতে অ্যানালিটিক্স সংযুক্ত করণ
- Online Marketing এর জন্য QR Coad তৈরি করা
কি কি অসুবিধা দেখা যায়:
- উন্নত ফিচার নিতে Pro Plan কিনতে হয়
- কাস্টমাইজ সম্পূর্ণ করতে সাবস্ক্রিপশন নিতে হবে
এখানে আপনি আপনার একাধিক ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্ক এর সাথে সংযুক্ত করাতে পারবেন। আপনি ব্যবসার ক্ষেত্রে পেশাদারিক কাজে এবং গুগল এডসেন্স এপ্রুভাল নিয়ে সহজেই ইনকাম করতে পারেন।
HeyLink.me হলো একটি শক্তিশালী Link-in-Bio প্ল্যাটফর্ম যা ব্যক্তি, ব্লগার, কনটেন্ট ক্রিয়েটর এবং ব্যবসায়ীদের জন্য অনলাইন উপস্থিতি ব্যবস্থাপনাকে সহজ করে। যদি আপনার একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ব্লগ বা ব্যবসায়িক লিংক থাকে, তাহলে HeyLink.me একটি কার্যকর ও পেশাদার সমাধান হতে পারে।

.jpg)